আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কিনা, জানা নেই। যদি কোনো বাধা থাকে সেটা সংশ্লিষ্টদের জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার ব্যপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমার মনে হয় যে কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা উনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।

Share and Enjoy !

Shares