আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। হবে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেয়া হবে বেগম জিয়াকে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগও হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও বলেন, আমরা আশাবাদি বেগম খালেদা জিয়া আবারও আমাদের মাঝে ফেরত আসবেন । লন্ডনে যাত্রাপথে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতের জন্য তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।

Share and Enjoy !

Shares