আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২২ জুলাই) দুপুরে শহরের পুরাতন কোর্ট বিল্ডিং জামে মসজিদে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

কর্মসূচিতে জেলা-উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Share and Enjoy !

Shares