আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিতের (ব্লক) আদেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি এদিন মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক রাখার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং যাতে তিনি বিদেশে পলায়ন করতে না পারেন, সেজন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আবেদন বিবেচনা শেষে আদালত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষিদ্ধ ও এনআইডি ব্লক করার আদেশ দেন।

Share and Enjoy !

Shares