ছাগলনাইয়া উপজেলা হার্ডওয়্যার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বাদ আছর কলেজ রোড় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজুমদার হার্ডওয়্যারের মালিক হাজী মনিরুজ্জামান মজুমদার, সদস্য শহীদ হার্ডওয়্যার মালিক শহীদ উল্লাহ, সদস্য মোহন হার্ডওয়্যার আবদুল বারেক মোহন ও পশ্চিম ছাগলনাইয়া নিবাসী আবদুল্লাহ আল মনজুর রুবেল এর সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ছাগলনাইয়া হার্ডওয়্যার মালিক সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির টিপু, সাধারণ সম্পাদক হাজী মুন্সী নিজাম উদ্দিন ও কোষাধ্যক্ষ রাহাত উদ্দিন সহ সমিতির সদস্য বৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন। মিলাদ পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আবুল বশর ও দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা মোঃ নিজাম উদ্দিন।