আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কখনোই বাংলাদেশকে নিজেদের সম্পদ মনে করে না,বাংলাদেশ হচ্ছে জনগণের সম্পদ, বিএনপি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল, বিএনপি যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ততবারই জনগণের সমর্থন ভোটের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল বলেই অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে,গণতন্ত্র ছাড়া,জনগণের ম্যান্ডেট ছাড়া বিএনপি অন্য কোনকিছু চিন্তা করে না।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামী সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, সেই কারণে জামায়াতে ইসলামীর উচিত শুকরিয়া নামাজ আদায় করে বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানানো। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আলোচনা ও যুক্ত ইশতেহারে ঘোষণা করা হয়েছে আগামী বছর ২০২৬ সালের মধ্য ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্ঠা একজন ভালো মানুষ, আশা করা যায়,তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ইতিমধ্যেই তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগান প্রতিবাদে সারাদেশের মানুষ একসাথে জেগে উঠেছে, জেগে ওঠা জাগ্রত জনতা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,গণআন্দোল গনঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলে আসছেন,আগামীর নির্বাচন হবে খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ, কারণ ফ্যাসিস্ট সরকারের মতো দিনের ভোট রাতে ও ভোটারবিহীন ডামি মার্কা নির্বাচন আর হবে না,এখন নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। জনগন মনে করে বিএনপি তাদের আশা আকাঙ্খা ও আস্থার দল, জনগণের বিশ্বাসের মর্যাদা দিতে হবে,জনগণের কল্যাণে কাজ করতে হব,সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐকবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি তাহলে কোন ষড়যন্ত্রই বিএনপির ক্ষতি করতে পারবে না।
বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমীরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা সহ আরো অনেকে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমীরুল ইসলাম খান আলিম ঘোষণা করেন, আগামী আগষ্ট মাসের মধ্যেই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও উপজেলা,পৌর ও থানা বিএনপি সম্মেলন করেই আগামি সেপ্টেম্বর মাসে জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করা হবে।

Share and Enjoy !

Shares