শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব পাচারকারীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।
আজ সোমবার সকাল ১১ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানব পাচারকারী লিয়াকত কাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ও অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবী জানান।
পরিবার সূত্রে জানা যায়, বিদেশ নেওয়ার কথা বলে জাল ভিসা ও ভুয়া টিকেট দিয়ে টাকা আত্মসাৎ করেছেন লিয়াকত আলী কাজীর সহ মানব পাচারকারী অন্যান্যরা। সদর উপজেলার এগারটি ভুক্তভোগী পরিবারের কাছ থেকে প্রায় ৯৫ লাখ টাকা মিথ্যা প্রতারণা করে এই টাকা নিয়েছেন হলে অভিযোগ করেন। এছাড়া ভুয়া টিকেট ও ভুয়া ভিসা দেওয়ার অভিযোগ করেছেন। লিয়াকত আলী কাজীর আত্মসাৎকৃত টাকা উদ্ধার ও বিচারের দাবিতে এ মানববন্ধন করেন ।
ভুক্তভোগী পরিবারের দাবি মানব পাচারকারী লিয়াকতকে জামিন দিয়ে দিলে তিনি টাকা না দিয়ে এ দেশ থেকে পালিয়ে যাবেন এমনটাই আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবার। তাই দ্রুত বিচারের আওতায় এনে ভুক্তভোগী পরিবারের টাকা পরিশোধ করার দাবি এলাকাবাসীর। আসামীর বিরুদ্ধে চিত যদি শেয়ার ম্যাজিস্ট্রেট কোটে তিন থেকে চারটি মামলা দায়ের দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আসামী লিয়াকত কাজীর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও কোয়ারপুর ডোমসার ইউনিয়নে।