আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

কুয়ালালামপুরে বাংলাদেশীসহ আটক শতাধিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম শহর মসজিদ ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানের পর শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পারিচালিত হয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওথমান ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ৭৫৮ জনকে তল্লাশি করা হয়েছে, যার মধ্যে ১৭১ জনকে অভিবাসন-সম্পর্কিত অপরাধের জন্য আটক করা হয়েছে। তাদের বেশিরভাগই ভারত ও বাংলাদেশ ও কিছু ইন্দোনেশিয়ার নাগরিক।

তিনি বলেন, পর্যায়ক্রমে একই ধরণের অভিযান আবারও পরিচালনা করা হবে।

তিনি উল্লেখ করেন, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও কর্মকর্তারা তল্লাশি করতে এলে কেউ কেউ গ্রাহক হওয়ার ভান করার চেষ্টা করেছিল।

তিনি আরো বলেন, আমাদের কর্মীরা সকাল ১০টা থেকে পরিদর্শনের জন্য মাঠে ছিলেন। সংগৃহীত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

Share and Enjoy !

Shares