আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ জিলকদ, ১৪৪৭ হিজরি

আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশতাধিক নেতাকর্মী

রাজধানীর শেরেবাংলা নগর ও ফার্মগেট এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এবং শেরেবাংলা নগরের মূল সড়কে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, দুপুরে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়।
তিনি আরও বলেন, অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে। মিছিলের জন্য যেসব স্থানে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে।

Share and Enjoy !

Shares