আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাট কলেজ অডিটোরিয়ামে ইংলিশ একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প – ২০২৫”। শিশু-কিশোরদের মধ্যে মহাকাশ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার সানিয়া বিনতে আফজাল।

বিশেষ অতিথি হিসেবে সরকারি সামছুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, মোহাম্মদ মাহদী উজ জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ একাডেমি’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোস্তাক আহমদ।
আলোচকরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবক। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, কল্পনা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে।

দিনব্যাপী এ আয়োজনে মহাকাশবিজ্ঞানভিত্তিক সেমিনার, সাইবার সিকিউরিটি, শিশু ও অভিভাবকদের জন্য বিশেষ ইন্টার‌্যাকটিভ সেশন, স্পেস কুইজ, রোবট তৈরির কর্মশালা ও রকেট বানানো ও উৎক্ষেপণ কর্মশালা, গ্র্যাজুয়েশন সিরিমনি ও রোবট প্রদর্শনী, রকেট উৎক্ষেপণের রোমাঞ্চকর প্রদর্শনী শিক্ষার্থীদের মুগ্ধ করে।

Share and Enjoy !

Shares