চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্র’তিবাদ জানিয়ে ফেনীতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
রবিবার দুপুরে জেলা প্রশাসন, জজকোর্ট ও আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
জেলার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে ও এখন টিভির ফেনীর রিপোর্টার সোলায়মান ডালিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক এনএন জীবন, এসএম ইউসুফ আলী, নাজমুল হক শামীম, আতিয়ার সজল, আরিফুর রহমান, সৈয়দ মনির, শফিউল্লাহ রিপন, সমিরউদ্দিন, শেখ আবদুল হান্নান, ইলিয়াস সুমন প্রমূখ।
এসময় ফেনীর কর্মরত সাংবাদিকরা দাবী তোলেন, এ হা’ম’লায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রে’ফ’তার করতে হবে। সারাদেশে সাংবাদিক নি’র্যা’তন বন্ধ করতে প্রদক্ষেপ নিতে হবে।