আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” স্লোগানে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন সংক্রান্ত জেলা কমিটি টাঙ্গাইলের আয়োজনে ০৫ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি এবং র‍্যালি শেষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন,বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।

Share and Enjoy !

Shares