মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বুধবার বিকেলে মতবিনিময় সভায় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, মীরসরাই কলেজ গভর্র্নিং বডির সভাপতি আতিকুল ইসলাম লতিফী, চট্টগ্রাম উত্তরজেলা ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা মো. শরীফ উদ্দিন, যুবদল নেতা রাসেল জামান সিদ্দিকী প্রমুখ। এরআগে সকালে করেরহাট ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সদস্য আবুল কাসেম মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কামাল উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, নুরুল আলম কমান্ডার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সাবেক সদস্য শাহাদাৎ হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক তোবারক হোসেন প্রমুখ।
বিএনপি নেতা মো. নুরুল আমিন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা পালানোর সাথে সাথে তার দল আওয়ামী লীগ পুরো দলকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। আরেকটি দল জামায়াতে ইসলাম। আগামীতে তারা প্রতিদ্বন্ধী, তারা প্রার্থী দিয়ে ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। আমাদেরকে একটি কথা বিশ্বাস করতে হবে, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ। বাংলাদেশের প্রায় ৮০ ভাগের উপরে মুসলমান। এখনো জামায়েতে ইসলামীর মতো একটি দল ক্ষমতায় আসার মতো অবস্থান বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি। এটা আফগানিস্তান বা ইরান নয়, ইসলামী বিপ্লব ঘটিয়ে যেনতেনো ভাবে ক্ষমতায় বসে যাবো। সেটা এইদেশে হবেনা।’