মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মিরসরাই থানায় গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার আসামি আলমগীর হোসেন (৩৩), চুরি মামলায় একরামুল হক (২৮), চোলাই মদ ও ইয়াবা সেবনের অপরাধে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রাম থেকে কামরুল হাসান বাপ্পি (৩৬), নুর উদ্দিন সেলিম (৪০), মঞ্জুরুল হক রানা (৩৪), স্বপন কুমার দাস (৫০), দেলোয়ার হোসেন (৫৮)। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ লিটার চোলাইমদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মদক দ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রাম থেকে শাহাদাত হোসেন মামুন (৪৮), নুরুল ইসলাম মনাই (৫৫), মো. রফিকুল ইসলাম (৫০), আবুল কালাম (৪৮), আবু তাহের (৬০), বাচ্চু মিয়া (৫৬) কে গ্রেফতার করে পুলিশ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান বলেন,‘ উপজেলার মিরসরাই থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, পেশাদার চোর, মাদক মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধে মিরসরাই থানার পুলিশ সবসময় তৎপর। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক, চুরি, ডাকাতি ও মারামারি মামলার মোট ৫ জন আসামী গ্রেফতার করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এম. আবদুল হালিম বলেন, থানা এলাকায় অভিযান পরিচালনা করে শরীফুল ইসলাম (২৪) এর থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চেয়ারম্যান রোডের নিজামের কলোনীর সামনে রাস্তার উপর হতে মো. সুমন (২৫) কে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া থানার মামলা নং-৩ এর তাং-০৩/০৯/২০২৫ আসামী মো. আইনুল ইসলাম (২৩), থানার মামলা নং-২, তাং-০৩/০৮/২০২৫খ্রি. এর তদন্তে সন্দিগ্ধ আসামী মো. দিদার হোসেন (১৯), থানার মামলা নং-৩, তাং-০৯/০৮/২০২৫ এর আসামী মো. দিদার হোসেন (২৯) কে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।