শরীয়তপুরে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। তাঁর নির্বাচনী এলাকা শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ আংশিক) জুড়ে এখন উৎসবের আমেজ।
শনিবার সারাদিন ডমুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন তিনি। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ফুল দিয়ে বরণ করেন অপুকে। ব্যানার ও শুভেচ্ছা বার্তা নিয়ে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী।
মিয়া নুর উদ্দিন অপুর গনসংযোগে উচ্ছাস তৈরি হয়েছে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে। স্থানীয়রা বলছেন, মিয়া নুর উদ্দিন অপুর আগমনে শরীয়তপুরের বিএনপিতে প্রাণ ফিরেছে। অপুর নেতৃত্বে হয়তো নতুন ইতিহাস তৈরি পথে এগিয়ে চলছে শরীযতপুর।
গণসংযোগে মিয়া নুর উদ্দিন অপু বলেন, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা অজন করতে চাই। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদে কাছে ঋণি হয়ে গেলাম। দোয়া করবেন আপনাদের খেদমতের মাধ্যমে আমি এ ঋণ শোধ করতে চাই।