আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

’বিএনপি নেতা আলাল বলেছেন, জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করতো’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করতো। ৫ আগস্টের পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে। বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। বিএনপির এখন ধৈর্য ধারণের সময়।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে।  জামায়াত এখন বেশভূষা পাল্টাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির বদনাম করছে। কারণ, বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায়।

Share and Enjoy !

Shares