আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরের ভেদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জের মহিষারে ঘড়ের আড়ার সাথে গলায় ফাস দিয়ে এক বিল্লাল মাল (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকাল ০৭ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। সে মহিষার ইউনিয়নের পূর্ব মহিষার গ্রামের বাসিন্দা সিরাজ মালের ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করত।

প্রতক্ষদর্শ ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলো বিল্লাল মাল। প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে।পরে মামুন ফকিরের স্ত্রী মামুনকে ডেকে আনলে সে ঘরের আড়া থেকে গামছা খুলে তড়িঘড়ি করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর লাশটি পরিবার বাড়িতে নিয়ে আসে। পরে ভেদরগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী মামুন ফকির বলেন, তোমাকে আমার স্ত্রী ডেকে বলেন বিল্লাল মারা গেছে। দৌড়ে এসে বিল্লালদের ঘরে আমি দেখি বিল্লাল ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে দ্রুত গামছা খুলে তাকে হাসপাতালে নিয়ে যাই। মৃত ঘোষণা করছে। আমি আর কিছু জানি না।তবে বিল্লাল ভালো ছেলে ছিল।

ভেদরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিন্টু বলেন, ঘটনাস্থলে এসে আমরা বিল্লাল মালের লাশটি উদ্ধার করেছি। উপস্থিত জবানবন্দিতে বিল্লালের মৃত্যুর কারন খুঁজে পাচ্ছি না। তাই লাশটি সুরতহাল করে উদ্ধার করলাম।

এবিষয় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares