আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

আন্দোলনরত ৮ দলের কর্মসূচিতে পরিবর্তন

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনসহ ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে আন্দোলনরত ৮ দল।

জামায়াত ইসলামীর পক্ষ থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১৯ নভেম্বর (বুধবার) বিকেলে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের দেশের ৭টি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের সমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

Share and Enjoy !

Shares