আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন দেওয়াদের কিছু শনাক্ত : ধর্ম উপদেষ্টা

প্রথম আলো-ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে তাদের কিছু ছবি, পরিচয় গোয়েন্দা সংস্থা এরই মধ্যে শনাক্ত করতে পেরেছে৷ একই সঙ্গে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ সারাদেশের বিভিন্ন স্থানে একই রাতে হামলা। এখানে কী গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা গোয়েন্দা ব্যর্থতা সরাসরি এভাবে আমার বলাটা উচিত নয়।
তিনি বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি তাদের কিছু পরিচয় আমরা এরই মধ্যে শনাক্ত করেছি। তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা করেছি।

যেহেতু আপনি উপদেষ্টা পরিষদে আছেন এবং জিনিসগুলো আলোচনা করছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। তাছাড়া একসঙ্গে কোন প্রতিষ্ঠানে হামলা হবে, এটা আগেভাগে তো জানা মুশকিল।

যেমন কালকে আমার কাছে একটা রিপোর্ট আসলো গোয়েন্দা থেকে কাজী নজরুল ইসলামের মাজারের পাশে যখন হাদিকে দাফন করা হবে পাশে চারুকলা ইনস্টিটিউট আছে। আমরা মুহূর্তের ভিতরে জানিয়ে দিয়েছি গোয়েন্দাদেরকে রিপোর্ট আছে। আমরা পদক্ষেপ গ্রহণ করার কারণে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

Share and Enjoy !

Shares