আজ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ রমজান, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় বিদ্যুৎতের শক লেগে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

সরিষা ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎতের শকে ধাক্কা লেগে পাশে খালের পানিতে ডু্বে যায় ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৫)। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ১১টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সে পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের ইলিয়াস ভুঁইয়ার বড় ছেলে। তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

Share and Enjoy !

Shares