আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে হেফাজত আমীরের সাথে জামায়াত প্রার্থী আমিনের সাক্ষাত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি হেফাজত আমিরের সঙ্গে এ বৈঠকে মিলিত হন।

জানা যায় সাক্ষাৎকালে দুই নেতা কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফটিকছড়ির সামাজিক স্থিতিশীলতা ও জনকল্যাণমুখী রাজনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। নুরুল আমিন এসময় হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাৎ শেষে নুরুল আমিন বলেন, “ফটিকছড়িকে একটি ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রত্যাশা করি। জনগণের আস্থা ও বিশ্বাসকে কেন্দ্র করেই একটি শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেন নুরুল আমিন।

Share and Enjoy !

Shares