আজ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ রমজান, ১৪৪৭ হিজরি

আজ জামায়াতের ইফতার অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নেবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করেছেন তার প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। এ অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল ১০টায় তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তখনই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।

এ ছাড়া জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Share and Enjoy !

Shares