আজ রোববার বেলা ১২ টার দিকে ভোজেশ্বর গরুর হাট মাঠে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ এম রাসেল হাওলাদার ও মোঃ রিয়াদ হাওলাদার জানান, প্রতি বছরের মতো এবারও ৪শ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ ইরফান হাওলাদার।
আয়োজকরা বলেন, ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক হবে।