আজ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলকদ, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে সাংবাদিক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলা, থানায় জিডি

মানিকগঞ্জে স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবালয়ের উথুলী ফুটবল খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে।

রাতেই  আহত সাংবাদিক আকমল হোসেন শিবালয় থানায় সাধারণ ডায়েরী করেন।

আকমল হোসেন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে তিনি উথুলী ফুটবল খেলার মাঠে বন্ধুবান্ধব নিয়ে অবস্থান করছিলেন। এ সময় বিএনপির নামধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন নামে এক যুবক কয়েকজন সঙ্গী নিয়ে আকস্মিকভাবে আক্রমণ চালায়। তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

সাংবাদিক আকমল হোসেন আরও বলেন, “সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা করেছে। আমি প্রাণনাশের হুমকিও পেয়েছি। এ ঘটনায় আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সাংবাদিক আকমল হোসেন একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন সহ কর্মরত সাংবাদিকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

Share and Enjoy !

Shares