শরীয়তপুর জেলাকে অনেকেই আওয়ামী লীগের দূর্গ মনে করে কিন্তু বিগত সময়ে এ জেলাতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। যারা ক্ষমতায় ছিল তারা মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যার্থ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, স্বাস্থ্য সেবাসহ নানা ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে এ জনপদ।
রবিবার ( ০২ নভেম্বর ২০২৫) গোসাইরহাট পৌর এলাকা, সামন্তসার ইউনিয়ন, নাগেরপাড়া, ইদিলপুর ও নলমূড়ি ইউনিয়ন এলাকায় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে গনসংযোগে এসব কথা বলেন।
শরীয়তপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিঘ্রই দেশে ফিরবেন এবং দেশের মানুষ একটি শান্তিপূর্ণ পরিবেশে অপেক্ষায় আছেন।
উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, পৌরসভার আহ্বায়ক দেলোয়ার হোসেন শিকারীসহ বিভিন্ন নেতাকর্মী।