আরণ্যক ভ্যাকসিন হোম ও পার্কহিল ক্লিনিকাল ল্যাবরেটরীর সাথে স্বাস্থ্য বিষয়ক চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখেন, আরণ্যক ভ্যাকসিন হোমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ-উজ-জামান। পার্কহিল ক্লিনিকাল ল্যাবরেটরীর ব্যবস্থাপনা পরিচালক ডা. পলাশ মিত্র, আরণ্যক ভ্যাকসিন হোমের
ব্যবস্থাপনা পরিচালক জুতিষ্ঠী কুমার দাশ ও সাংবাদিক জহুরুল আলম বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি খাগড়াছড়ি সদরের পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও আরণ্যক ভ্যাকসিন হোম এর মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।
খাগড়াছড়ি পাবর্ত্য জেলায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য আরণ্যক ভ্যাকসিন হোম ও পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি’র মধ্যে বেশ কিছু শর্ত স্বাপেক্ষে চুক্তিনামাটি সম্পাদিত হয়।