আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

রংপুরের ফ্যানদের কাছে দুঃখ প্রকাশ করলেন লিটন দাস

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন দলের অভিজ্ঞ ব্যাটার ও অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে স্পষ্ট কণ্ঠেই নিজের ও দলের ব্যর্থতার দায় স্বীকার করে রংপুরের ভক্তদের কাছে ‘সরি’ বলেন তিনি।

লিটন বলেন, ‘আমাকে বলতেই হবে খেলার জন্য এটা আদর্শ উইকেট ছিল না।’  উইকেটের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করলেও নিজের ব্যাটিং ব্যর্থতা ঢাকতে চাননি এই ডানহাতি ব্যাটার। তিনি আরও যোগ করেন, ‘শেষ বলে ছয় খেয়ে নিদাহাস ট্রফির কথা মনে পড়ে গেছে, সেম বল সেম জায়গায় (কভার ওপর দিয়ে)।’
গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত ও বাস্তবায়নের ঘাটতির কথাও স্বীকার করেন তিনি। দলের প্রস্তুতি ও মানিয়ে নেওয়ার প্রসঙ্গে লিটন বলেন, ‘অনেক কিছুই লাইফ আইডিয়াল না, অনেক সময় মেনে নিতে হয়।’

শেষ পর্যন্ত সমর্থকদের উদ্দেশে লিটনের বার্তা ছিল সংক্ষিপ্ত কিন্তু আবেগী। প্রত্যাশা পূরণ না করতে পারার জন্য তিনি রংপুরের ফ্যানদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানান।

Share and Enjoy !

Shares