আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

“বিএনপির ভীত মজবুত করতে হলে তৃনমুলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে”

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ বরিশাল//বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৪ নং চাঁদপাশা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির প্রাণ হচ্ছে তৃণমূল। বিএনপির ভীত মজবুত করতে হলে তৃনমুলকে ঢেলে সাজাতে হবে এবং তৃণমূলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কমিটিতে তাদের স্থান দিতে হবে যারা বিএনপির পরিক্ষিত সৈনিক। আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে”।
সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন স্বপন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল সিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক, নজরুল ইসলাম বাদশা, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা আক্তার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামাল হোসেন, মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহেদুল ইসলাম খান, উপজেলা বিএনপি’র সদস্য দুলাল চন্দ্র সাহা, রাজন শিকদার, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত।

Share and Enjoy !

Shares