শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশের ২ মাস পর বদলি করেছে কতৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মুরাদুল হাসান ওই কর্মকর্তাকে বদলির বিষটি বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বদলির খবরটি উপজেলায় ছড়িয়ে পড়লে অধিকাংশ কৃষকদের মাঝে বইছে আনন্দ উচ্ছ্বাস।
জানা যায়,২০২০ সালে ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে যোগদান করেন। প্রায় ৬ বছর টানা এ উপজেলাতে চাকুরি করে কৃষকদের সাথে প্রদর্শনীর বিতরণে প্রতারনা করেন। এখানে আওয়ামিলীগের আমলে বিভিন্ন বিশেষ বরাদ্দ এনে সরকারে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি। এবং কৃষকদের সার বিজ বিতরনে অনিয়ম পরিলক্ষিত।
এর আগে ১২ মে ২০২৫ তারিখে “কৃষি অফিসেই আয়েশি বসবাস” এবং ২৪ জুন ২৫ তারিখে “ভেদরগঞ্জ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রদর্শনীর টাকা নয়ছয়ের অভিযোগ” শিরোনামে দুইটি নিউজ প্রকাশিত হয় যুগান্তর পত্রিকায়। এর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উদ্ধর্ত্তণ কর্তৃপক্ষের টনক নড়েনি। গতকাল এক উর্ধতণ কর্মকর্তাকে ওই কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হলোনা প্রশ্নের পরে আজ সকালে বদলির বিষটি নিশ্চিত করেন।
বর্তমানে ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।