আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বিবৃতিতে এ কমিশন গঠনের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খান বেতন কমিশনের নেতৃত্ব দেবেন। বেতন কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

Share and Enjoy !

Shares