আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের মত পৃথিবীর কোনও দেশে এত আর্থিক বিপর্যয় হয়নি। কোনও কোনও ব্যাংকের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে। আইএমএফ বলছে, ব্যাংকিং খাত উদ্ধারে ১৮ বিলিয়ন ডলার লাগবে। আর বিশ্ব ব্যাংক বলছে ৩৫ বিলিয়নের কথা।

তিনি বলেন, অন্তর্র্বতী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে। মধ্য ও দীর্ঘ মেয়াদী সংস্কার করবে রাজনৈতিক সরকার।

Share and Enjoy !

Shares