আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

মাগুরায় এক কলা ব্যাবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা ব্যাবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক জনকে আটক করেছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, রাত ১১টার দিকে ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের জবাই করা মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, নিহত ব্যক্তি ভজন গুহ, পেশায় একজন কলা বিক্রেতা। তিনি ঋষিপাড়ায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

এ ঘটনায় একই এলাকার আবির নামে সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি তল্লাশি চালিয়ে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

মরেেদর ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তদন্ত শেষে প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।

Share and Enjoy !

Shares