আজ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঘাগট নদীতে ভাসছিল শিক্ষিকার ভাসমান মরদেহ

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে ।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে তার মরদেহটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত শিক্ষিকা হলেন,এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ মাহমুদা।

জানা যায়,গাইবান্ধার পূর্ব কোমরনই মিয়া পাড়ায় ঘাঘট নদী থেকে এই প্রাইমারী শিক্ষিকা মাহমুদার ভাসমান মরদেহ দুপুর ১১ টার দিকে দেখতে পায় স্থানীয়রা । প্রায় আড়াই ঘন্টা মরদেহটি ভাসমান অবস্থায় ছিল।স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখলে পুলিশকে ফোন দেন। এরপর সদর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় জনগণ বলেন, দুপুর বেলা নদীতে গোসল করতে এসে লাশটি দেখতে পেয়ে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ লাশটি নিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এটি হত্যা না কি আত্মহত্যা তা তদন্ত করে বের করা হবে।

Share and Enjoy !

Shares