আজ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলকদ, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ কর্মীসভা ও সম্মেলনের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল ।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেল।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চেীধুরী ফয়সাল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মাহাবুব রহমান মাহাবুবসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share and Enjoy !

Shares