আজ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলকদ, ১৪৪৭ হিজরি

হজ প্যাকেজ ঘোষণা রোববার

হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করা হবে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর)।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওই দিন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল।

সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে।

Share and Enjoy !

Shares