আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ড তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রেখেছে। প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে।

পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ম্যাডামের অবস্থায় উন্নতি নেই। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন।”

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনও সিসিইউতেই আছেন এবং অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবিএম আব্দুস সাত্তার আরও জানান, “ম্যাডামের অবস্থা ভালো নয়। সবাই দোয়া করবেন।”

 

Share and Enjoy !

Shares