শরীয়য়তপুরের ভেদরগঞ্জে জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৮ লাখ টাকার স্বাস্থ্য উপকরন দিয়েছে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আবু আব্দুল্লাহ খান।
এসব সুরক্ষা সামগ্রী মধ্যে ছিল ইসিজি মেশিন, নেবুলাইজার মেশিন ,অক্সিজেন ফ্লোমিটার প্রেশার মাপার মেশিন সহ বিভিন্ন উপকরন। বিতরন করা হয়েছে। সহ ভেদরগনজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার ৩৬টি কমিউনিটি ক্লিনিককে এসব সামগ্রী দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পদ্দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাসির উদ্দিন সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী বৃন্দ।