আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির নেতারা।
দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের কাছ থেকে এই মনোনয়নপত্র তুলা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুলসহ জেলা বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দীর্ঘ ১৭ বছর দিনাজপুরের মানুষ অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা হিসেবে আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। অধিকার ও উন্নয়ন বঞ্চিত দিনাজপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।