আজ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলকদ, ১৪৪৭ হিজরি

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস-পটকা ব্যবহার নিষিদ্ধ

বায়ুদূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধকল্পে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস উড়ানো এবং পটকা ফোটানোর বিষয়ে নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনের সাথে পর্যালোচনামূলক মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরসহ সারা দেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস উড়ানো ও পটকা ফোটানো যাবে না। এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দদূষণ ঘটায়, অগ্নিকাণ্ডের সৃষ্টি করে এবং পাখির মৃত্যু ঘটায়।

Share and Enjoy !

Shares