আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়ি আসনে ৭ প্রার্থী বৈধ ৮ জনের মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.আনোয়ার সাদাত এই ঘোষণা দেন।

এসময় এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, গণঅধিকার পরিষদ মনোনীত দীনময় রোয়াজা এবং বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মো: মোস্তাফা সহ ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

২৯৮নং খাগড়াছড়ির এ আসনটি মনোনয়ন বৈধতা পেয়ে প্রার্থীতা নিশ্চিত হয়েছেন, বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জাতায়াতে ইসলামীর মো: এয়াকুব আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশর মো: কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো: নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত উশোপ্রু মারমা।

উল্ল্যেখ, এ আসনে মোট ১৫ টি মনোনয়নপত্র জমা পড়ে ছিলো। তারমধ্যে যাচাই-বাছাই শেষে ৭ টি মনোনয়ন বৈধ এবং ৮ টি মনোনয়ন বাতিল ঘোষণা করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.আনোয়ার সাদাত।

Share and Enjoy !

Shares