আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

বৈষম্যহীন ও অন্তভুর্ক্তিমূলক সমাজ গঠনই সনাতন ছাত্র-যুব পরিষদের লক্ষ

খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের সদর উপজেলা ও নারী ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০জানুয়ারি) দুপুরে জেলা শহরের সমসনাতন ছাত্র-যুব পরিষদের নিজস্ব ভবনে এ দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখর সেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, খাগড়াছড়ি শ্রীশ্রী লক্ষী-নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রাত্তন শিক্ষিকা বেলী দেব ও রহমতপুর কুমিল্লাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রত্মা দাশগুপ্ত, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি সহ -সভাপতি সাধন দে, ভুবনেশ্বরী কালী মন্দিরে সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সহ- সভাপতি সাধন চন্দ্র পাল, সৎসঙ্গ আশ্রমে প্রতিষ্ঠা কমিটির সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সুজিত চৌধুরী।

বক্তারা বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তারা একটি বৈষম্যহীন ও অন্তভুর্ক্তিমূলক সমাজ গঠনের আহবান জানান। ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার সমান হওয়া উচিত বলে দাবি করেন।

Share and Enjoy !

Shares