আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) অফিসে গুলি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে এনসিপির নির্বাচনি উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। অনেক সংবাদমাধ্যমে নাহিদ ইসলামের অফিসে এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
মাহাবুব আলম বলেন, এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলাম এর অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।

Share and Enjoy !

Shares