পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম, জামায়াতকে বিশেষ সুবিধা দেওয়া ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে বৈঠকে বসেছে ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এর আগে দিনভর ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন তারা।
এরআগে তিনটি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) বাইরে অবস্থান নেয় ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সামনে তারা অবস্থান নেন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় রাকিব বলেন, তাদের কর্মসূচি তিনটি বিষয়ে চলছে।