আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরে মাছচাষীদের নিয়ে বাজার সংযোগ কর্মশালা

শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ এসডিএস ট্রেনিং সেন্টারে এসডিএস ও পিকেএসএফ এর স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) মৎস্য খাতের উদ্যোগে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০ টায় কাশাভোগ গ্রামেএ কর্মশালার আয়োজন করা হয়। এসডিএস এর সহযোগিতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব । তিনি বলেন, মাছ আহরণের পর বাজারজাতকরণের সময় অসতর্কতার কারণে একজন চাষির বছরে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। মাছ আহরণ ও সংরক্ষণে ত্রুটি থাকলে ১৫ থেকে ২০ শতাংশ মাছের গুণগত মান নষ্ট হয়ে যায়, যার ফলে চাষিরা উৎপাদিত মাছ বিক্রির সময় আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ কারণে মৎস্য আহরণ ও বাজারজাতকরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, মৎস্য ও মৎস্য জাত পন্যের বিপণন বিষয়ে আলোচনা করেন শরীয়তপুর জেলা বিপণন কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, প্রকল্পের সকল কার্যক্রম উপস্থাপন করেন এসডিএস’র কৃষি ইউনিটের সমম্বয়কারী কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম। কর্মশালায় শুভেচছা ও উদ্বোধনী বক্তব্য দেন এসডিএসর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মোসলে উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এসডিএসর মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

এছাড়া কর্মএলাকার আওতাধীন শাখাগুলো থেকে মৎস্য চাষী, আড়ৎদার, খুচরা বিক্রেতা, ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা, মাছের আঁইশ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা, অক্সিজেন ব্যবহার করে মাছের পোনা পরিবহনকারী উদ্যোক্তা, কর্মএলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

Share and Enjoy !

Shares