আজ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরে বাল্যবিবাহ নিরসনে স্থানীয় অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত

শরীয়তপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি(এসডিএস) এর সহযোগিতায় ও GNB(Girls Not Brides Bangladesh এর অর্থায়নে এ সংলাপের আয়োজন করা হয়।

এসডিএস এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) মোঃ মাহবুব আলম এর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আকবর মিয়া, টিউলিপ হসপিটলের স্ত্রী ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডাঃ রুবাইয়া মরিয়ম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার শরীফ জাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংলাপে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহ রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে তারা মত দেন। পাশাপাশি কিশোরীদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

Share and Enjoy !

Shares