আজ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ রমজান, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতির সংসদীয় ভাষণ বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ প্রদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
শাহরিয়ার কবিরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যকর কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেননি বলেও অভিযোগ তোলা হয়েছে। এমনকি পরবর্তীতেও এ বিষয়ে অনুশোচনা প্রকাশ করে কোনো বিবৃতি দেননি বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান বা অধিবেশনে ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে। বিকল্পভাবে, প্রধানমন্ত্রী তার বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, এই আবেদন কেবল ব্যক্তিগত অবস্থান নয়, বরং এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন বলেও দাবি করা হয়েছে।

Share and Enjoy !

Shares