ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট – ওয়াইপিএসডি’র উদ্যোগে ফেনীর ছাগলনাইয়ায় “টেকসই কমিউনিটি উন্নয়নে যুবক ও স্বেচ্ছাসেবী নেতৃত্বের ভুমিকা” বিষয়ক সেমিনার বিকালে গ্রীনলাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের প্রধান সমন্বয়ক মাহিম সাঈদ জিসানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে কী-নোট স্পীচ প্রদান করেন সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট – সিজিডি’র নির্বাহী পরিচালক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জনাব সাইদুল ইসলাম।
এছাড়াও প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা’র সহকারী পরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ, ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কোঅর্ডিনেটর এবং সংগঠক ফয়সল ভূঁইয়া, এএআর-এর নির্বাহী পরিচালক জাবের বিন ওবায়েদ উল্লাহ চৌধুরী।
বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুসাকের সাবেক কমিটির সাধারণ সম্পাদক তাশরিফ আহমেদ, সভাপতি তানজিল আরিফ, বর্তমান সভাপতি সালমান আরিফ,ঢাবি ফেনী এলমনাই নাফিজ ইমতিয়াজ, ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজোয়ার হোসেন, মাইলের মাথা সামজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, উত্তর কুহুমা বাইশবাড়ি সংগঠনের সদস্য আহাম্মদ উল্ল্যাহ, ক্রীড়া সংগঠক আসাদ উল্ল্যাহ, মোশরাফা জান্নাত, নিশাত তামান্না, তানভীর মাহতাব নিশান, সাব্বির হোসেন, সাংবাদিক শেখ কামাল, আবদুল আউয়াল চৌধুরী,
নজরুল ইসলাম চৌধুরী, পরশুরাম শান্তির প্রদীপ ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব সাবেক সহ-সভাপতি হানিফ সজিব ও ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব এর প্রতিনিধি শাওন মজুমদার প্রমুখ।
সেমিনারে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদাতা সংগঠন সমুহের সভাপতি-সেক্রেটারীবৃন্দ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী ও প্রযুক্তি বিশেষজ্ঞ সেমিনারে ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।