আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, শনিবার (২৮ মার্চ) তিনি সরকারি সফরের জন্য ঢাকা ত্যাগ করেন। সফরের সময় জর্জিয়া স্টেট ক্যাপিটলে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত সম্মাননা গ্রহণ করবেন।
এছাড়াও, সিনেট চেম্বারে অনুষ্ঠিত বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশ নেবেন। সেনাবাহিনী প্রধান সফরের সময় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশগ্রহণ করবেন।

Share and Enjoy !

Shares