আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মুফতি ইমরান হোসাইন।
গত ১৭ জুন নড়িয়া এবং সখিপুর-এর তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি নানা বিষয়ে পর্যালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই এর অনুমতিক্রমে আগামী সংসদ নির্বাচনের জন্য মুফতি ইমরান হোসাইনকে মনোনীত করা হয়।
শিক্ষাজীবনে তিনি কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি সহ ইফতা কমপ্লিট করেছেন। পাশাপাশি আলিয়া থেকে কামিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ (অনার্স) কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যায়নরত। কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী এবং শিক্ষকতা সহ একটি মহিলা কওমি মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন।
সাংগঠনিক জীবনে ছাত্র বয়স থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত। ছিলেন শরীয়তপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের সভাপতি। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মানব সেবা সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।