শরীয়তপুরের সবকটি আসেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতোমধ্যে জেলার ৩টি আসনেই প্রার্থীর চুড়ান্ত করেছে দলটি।
ইসলামী আন্দোলনের প্রার্থীরা হলেন, শরীয়তপুর ০১ (পালং-জাজিরা) আসনে মুফতি তোফায়েল আহমেদ কাশেমী । শরীয়তপুর০২ (নড়িয়া-সখিপুর) আসেন প্রিন্সিপাল মুফতি ইমরান হোসাইন। শরীয়তপুর ০৩ (গোসাইরহাট-ডামুড্যা- ভেদরগন্জ) এ্যাডভোটেক হানিফ মিয়া।
ইসলাম আন্দোলন বাংলাদেশে শরীযতপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন ভাবে যাচাইবাছাই শেষে শরীয়তপুর সবকটি আসনের জন্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে। সে মোতাবেক প্রচার-প্রচারণা এগিয়ে চলছে।
ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি আহসান হাবিব বলেন, আমরা আরো আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। আমাদের মোহতারাম আমীর পীরসাহেব চরমোনাইর নির্দেশে প্রতিনিত নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছে নেতাকর্মীরা।